-ঃআল কুরআনের মূল বার্তা বা ম্যাসেজঃ- সুরা বাকারা আয়াত-186 وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُواْ لِي وَلْيُؤْمِنُواْ بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে। ********************************************************************************************** (বিশেষ দ্রষ্টব্য: আর আল কুরআনে ক্রমিক নং অনুযায়ী ১১৪টি সূরা বা অধ্যায় আছে। তাই (১৫:৯) এর মানে আল কুরআনের ১৫ নং সূরা এর ৯ নং আয়াত। যাতে করে, সকল পাঠক পাঠিকা বৃন্দ সহজেই আরবি কুরআনের সাথে মিলিয়ে অর্থ চেক করতে পারেন।) আল কুরআনের মূল বার্তাঃ কোরান পড়ার সাথে অজু বা গোসলের কোন সম্পর্ক নাই। এ বিষয়ে আল্লাহ তায়ালা পবিত্র কোরানে পাকে বলেন, "আর যখন তুমি কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান হতে আল্...
Education